২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট নিয়ে সংবাদ সম্মেলন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। কাল শুক্রবার বেলা তিনটায় ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে বলে প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে।
অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল অসুস্থ থাকায় এবার বাজেট নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সংবাদ সম্মেলন করবেন।
অর্থমন্ত্রী অসুস্থ হয়ে কয়েক দিন ধরে হাসপাতালে ভর্তি ছিলেন। আজ বৃহস্পতিবার বাজেট পেশ করার জন্য হাসপাতাল থেকে সরাসরি জাতীয় সংসদে যান তিনি। বাজেট উপস্থাপনের সময় তিনি অসুস্থ বোধ করলে অর্থমন্ত্রীর হয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯-২০ অর্থবছরের প্রস্তাবিত বাজেট সংসদে পেশ করেন।