বাংলায় বললেও বুঝছে গুগল

টানা ২ বছর গবেষণা ও উন্নয়নের পর বাংলা কণ্ঠস্বর শনাক্তকরণ সেবা চালু করলো সার্চ ইঞ্জিন জায়ান্ট গুগল। সোমবার (১৪ আগস্ট) আরও ৩০টি আঞ্চলিক ভাষার সঙ্গে বাংলা কণ্ঠস্বর অনুধাবন এবং কণ্ঠস্বরের মাধ্যমে টাইপিং সেবা চালু করা হয়। 

এ বিষয়ে এক ই-মেইল বার্তায় বাংলাদেশের গুগল প্রোজেক্টের ইঞ্জিনিয়ারিং কনসাল্টেন্ট খান মোহাম্মাদ আনোয়ারুস সালাম ব্রেকিংনিউজ.কম.বিডিকে বলেন, ‘গত ২ বছরের অধিক সময় ধরে নিরন্তর প্রচেষ্টার পর আজ আমরা বাংলা টেক্সট টু স্পিচ, বাংলা স্পিচ রিকগনিশন ও বাংলা হাতের লেখা অনুধাবন প্রযুক্তি উন্মোচন করেছি। এর ফলশ্রুতিতে গুগলের মাধ্যমে বাংলায় আলাপন চালাতে পারবেন গুগল ব্যবহারকারী। এখন লেখার পাশাপাশি মুখে বাংলা কণ্ঠস্বরের মাধ্যমেও অনুসন্ধান চালানো যাবে। আমার বিশ্বাস, এটি বাংলাভাষীদের জন্য মাইল ফলক হয়ে থাকবে।’  

এদিকে একই বিষয়ে এক ব্লগ পোস্টে গুগল স্পিচ বিভাগের টেকনিক্যাল প্রোগ্রাম ম্যানেজার ড্যান ভ্যান অ্যাস লিখেছেন, ‘লেখার চেয়ে স্বরানুসন্ধান ( কণ্ঠবার্তা) হবে ৩ গুণ দ্রুততর। এমন সুবিধা নিয়ে গুগল স্থানীয় ৩০টি ভাষার কণ্ঠ অনুধাবন ও নির্দেশনা প্রযুক্তি উদ্ভাবন করেছে।’ 

টাইপ লেস টক মোর শীর্ষক ওই পোস্টে তিনি আরও লিখেছেন, ‘গুগল স্পিচ রিকগনিশন সেবাটি জিবোর্ড ও অ্যানড্রয়েডে ১১৯ ভাষায় কার্যকর।’

*

Post a Comment (0)
Previous Post Next Post