জাকারবার্গের ঘরে আসছে নতুন সন্তান


ফেইসবুক সহপ্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ আর তার স্ত্রী প্রিসিলা চ্যান এর ঘরে আসতে যাচ্ছে নতুন অতিথি। বৃহস্পতিবার নিজের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে দেওয়া এক স্ট্যাটাসে দ্বিতীয় সন্তান আসছে বলে জানান জাকারবার্গ।


পোস্টে নিজের বোনদের কথাও বলতে ভুলেননি জাকারবার্গ। তিনি বলেন, “আমি আমার তিন বোনের সঙ্গে বড় হয়েছি আর তারা আমাকে শিখিয়েছে কীভাবে স্মার্ট, সবল নারীদের কাছ থেকে শিখতে হয়। তারা শুধুই আমার বোন ছিলেন না, আমার সবচেয়ে ভালো বন্ধুও ছিলেন।”


স্ত্রী প্রিসিলার বোনদের নিয়েও বলেন তিনি। “প্রিসিলা তার দুই বোনের সঙ্গে বড় হয়েছে আর তারা তাকে পরিবারের গুরুত্ব, অন্যের যত্ন নেওয়া ও কঠোর পরিশ্রম করতে শিখিয়েছে।”
“তাদের (প্রিসিলা ও তার বোনদের) নিজেদের মধ্যে অনেক মজার বিষয় আছে… যেগুলো শুধু তারা বোনরাই বুঝতেই পারে”, যোগ করেন তিনি।
সবশেষে জাকারবার্গ বলেন, “আমরা ছোট এই অতিথিকে স্বাগত জানাতে ও আরেকজন সবল নারী হিসেবে বড় করে তুলতে আমাদের সর্বোচ্চ চেষ্টা করতে আর অপেক্ষা করতে পারছি না।”


*

Post a Comment (0)
Previous Post Next Post