কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলায় বামনপাড়া তালতলা এলাকায় জঙ্গি আস্তানা সন্দেহে ঘিরে রাখা বাড়িটিতে মূল অভিযান শুরু করেছে পুলিশ।
পুলিশ সুপার এস এম মেহেদী হাসান জানিয়েছেন, চলমান এই জঙ্গি বিরোধী অভিযানের নামকরণ করা হয়েছে ‘অপারেশন টেপিড পাঞ্চ’।
সন্ধ্যা ৬টা ১০ মিনিটে এই অভিযান শুরু হয়। এর পরই (৬টা ১১ মিনিটের সময়) সেখানে বিকট শব্দ শোনা যায়।
কুষ্টিয়ায় জঙ্গি আস্তানা ঘিরে ১৪৪ ধারা জারি
পুলিশ সূত্রে জানা গেছে, জেলা পুলিশসহ ঢাকা থেকে আসা বোমা নিষ্ক্রিয়কারী দলে সদস্যরা অভিযানে অংশ নিচ্ছেন। বাড়ির ভেতরে ঢুকে মূল অভিযান শুরু করেছে পুলিশ। ওই বাড়িটিতে ছাদ ঢালাইসহ একটি ঘরের দুটি কক্ষ এবং অন্য একটি টিনশেডের কক্ষ রয়েছে।
অভিযান শুরুর আগে জঙ্গি আস্তানার পাঁচশ গজের মধ্যে জনসাধারণের চলাচল নিষিদ্ধ করছে উপজেলা প্রশাসন। শনিবার বিকেল সোয়া ৪টার দিকে মাইকিং করে ওই এলাকায় ১৪৪ ধারা জারি করা হয়। পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত এ আদেশ বলবৎ থাকবে বলে জানানো হয়।
কুষ্টিয়ায় ‘নব্য জেএমবির আমিরের স্ত্রী’ আটক
এর আগে আজ বিকেল সোয়া পাঁচটার দিকে ঢাকা থেকে বোমা নিষ্ক্রিয়কারী দল ঘটনাস্থলে পৌঁছায়। দলটি শুরুতে টিনশেডের বাড়িটি রেকি বা পর্যবেক্ষণ করে।
ভেড়ামারা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মিজানুর রহমান জানান, জনসাধারণের নিরাপত্তার জন্য এ পদক্ষেপ নেয়া হয়েছে। তাদের রাস্তায় চলাচল না করার পরামর্শ দেয়া হয়েছে।
এর আগে ভেড়ামারার তালতলা মসজিদের পাশে একটি বাড়িতে জঙ্গি আস্তানা সন্দেহে অভিযান শুরু করে পুলিশ। সেখান থেকে তিন নারীকে আটক ও সুইসাইডাল ভেস্টসহ অস্ত্র-বিস্ফোরক জব্দ করা হয়েছে বলে দাবি করেছে পুলিশ।
পুলিশের দাবি, বাড়ির মালিকের নাম নাসিমা খাতুন। প্রায় দুই মাস আগে জঙ্গিরা বাড়িটি ভাড়া নেয়। আটক তিনজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা গেছে, তাদের মধ্যে দুই জন নব্য জেএমবির বর্তমান আমীর আইয়ুব বাচ্চু ওরফে সজীবের স্ত্রী তিথি ও নব্য জেএমবির সেকেন্ড ইন কমান্ডের স্ত্রী সুমাইয়া। অপর নারী হলেন টলি আরা। এসময় তিথি ও সুমাইয়ার শিশু সন্তান সঙ্গে ছিল।
বাড়িটির দুটি কক্ষ ভাড়া নিয়েছিলেন টলি আরা। তিথি ও সুমাইয়াকে ননদ পরিচয়ে ভাড়া বাসায় নিয়ে আসেন তিনি।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী খুদে বার্তায় জানায়, ওই বাড়ি ঘিরে রাখার পর থেকে এ পর্যন্ত একটি পিস্তল, তিনটি ম্যাগাজিন, দুটি সুইসাইড ভেস্টসহ বিপুল পরিমাণ বিস্ফোরক দ্রব্য উদ্ধার করা হয়েছে।