মূলত এটি একটি ঘরোয়া টোটকা। যারা ঘুমের ভেতর পায়ে যন্ত্রণা বা টান লাগার সমস্যায় ভোগেন, এর মাধ্যমে তারা মুক্তি পাবেন। এই সমস্যাকে বলা হয় চার্লি হর্সেস। স্নায়বিক সমস্যার কারণেই এমনটা হয়ে থাকে বলে চিকিৎসকরা জানিয়েছেন। এছাড়া কিডনির রোগ, অতিরিক্ত মদ্যপান বা ওষুধের পার্শ্বপ্রতিক্রিয়ার কারণেও ঘটে থাকে এমনটা। এ তথ্য দিয়েছে কলকাতার সংবাদ মাধ্যম এবেলা।ঘুমানোর সময় বিশেষ করে যখন সবেমাত্র ঘুমটা আসছে, তখনই আচমকা টান ধরে যায় পায়ের গোড়ালির একটু উপরের অংশে কিংবা উরুতে। ঘুমটা চটে যায়, উপরন্তু অনেক সময় সকাল পর্যন্ত ব্যথার রেশ থেকে যায়।
মার্কিন ম্যাসাজ থেরাপিস্ট ভেলমা ভ্যালোরও এই সমস্যায় ভুগতেন। চিকিৎসকরা বললেন, এই সমস্যার কারণটিকে খুঁজে বের করে নির্মূল করতে হবে। কিন্তু সেই চিকিৎসা সময়সাপেক্ষ। ভেলমা কিঞ্চিৎ হতাশ হয়ে পড়েছিলেন। কিন্তু তারপর নানারকম ঘরোয়া টোটকা নিয়ে পরীক্ষা-নিরীক্ষা চালাতে গিয়ে তিনি নিজেই আবিষ্কার করে ফেলেন এমন একটি ঘরোয়া কৌশল, যার মাধ্যমে ঘুমের মধ্যে পায়ের যন্ত্রণা থেকে হাতেনাতে মিলতে পারে মুক্তি। জেনে নিন কি সেই জাদুকরী পন্থা।
Tags:
Health Tips