রামপালে বিদ্যুৎকেন্দ্র নির্মাণ বন্ধের দাবিতে বৃহস্পতিবার হরতাল চলাকালে ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় পিকেটারদের সঙ্গে পুলিশের দফায় দফায় সংঘর্ষ হয়।
ওই ঘটনার সংবাদ সংগ্রহে থাকা এটিএন নিউজের প্রতিবেদক এহসান বিন দিদার ও ক্যামেরা পারসন আব্দুল আলীমকে দুপুরের দিকে শাহবাগ থানার সামনে মারধর করে পুলিশ। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার মৌলভীবাজারের শমসেরনগরে এক অনুষ্ঠানের পর এ বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের মুখে পড়েন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল।
তিনি বলেন, “দেখুন, সাংবাদিক নির্যাতন পুলিশে করে না। মাঝে মাঝে ধাক্কাধাক্কি লেগে যায়- এইটা স্বাভাবিক।