মুস্তাফিজের কাছে কোহলির হার

অপেক্ষাটা ফুরোল ইনিংসের ৬ষ্ঠ ওভারে। বল হাতে মুস্তাফিজুর রহমান, ব্যাট হাতে বিরাট কোহলি। নিজের সেরা ফর্মে থাকা কোহলির মুখোমুখি এবারের আইপিএলের সেরা চমক মুস্তাফিজ; ম্যাচের সেরা মুহূর্ত! অবশ্য খুব একটা দীর্ঘ হলো
না সেটি, তাঁর দ্বিতীয় বলেই ব্যাকওয়ার্ড পয়েন্টে ক্যাচ দিয়ে ফিরলেন কোহলি। আউট হলেন এবারের আইপিএলে ব্যক্তিগত সর্বনিম্ন রানে।
১ম ওভারে মাত্র ৩ রান, ১ উইকেট। এরপরই খেই হারিয়ে ফেললেন মুস্তাফিজ। খুব একটা কাটার ব্যবহার করেননি, ইয়র্কার দিতে গিয়ে বেশ কয়েকটি ফুলটস দিয়েছেন, ৪ ওভারে রানও দিয়েছেন ৩৪টি। তাতে অবশ্য সানরাইজার্স হায়দরাবাদের খুব ক্ষতি হয়নি। প্রথমে ব্যাট করে ১৯৪ রানের পাহাড় গড়া হায়দরাবাদ ১৫ রানে জিতেছে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে।
দিনের প্রথম ম্যাচে সাকিব আল হাসানকে ছাড়াই কাল মাঠে নেমেছিল কলকাতা নাইট রাইডার্স। সে ম্যাচে দিল্লি ডেয়ারডেভিলসের কাছে ২৭ রানে হেরে গেছে কলকাতা।

*

إرسال تعليق (0)
أحدث أقدم