সাইকেল কম্পিউটিং নামে ক্লাউড কম্পিউটিং খাতের শীর্ষস্থানীয় একটি প্রতিষ্ঠান-কে কিনেছে মাইক্রোসফট।
এই ক্রয়ের মাধ্যমে মাইক্রোসফট এখন ক্লাউডে লিনাক্স ও উইন্ডোজভিত্তিক হাই পারফরম্যান্স কম্পিউটিং (এইচপিসি) খাতের অভিজ্ঞতা বাড়াতে পারবে, বলা হয়েছে আইএএনএস-এর প্রতিবেদনে।
এক ব্লগ পোস্টে প্রতিষ্ঠানটি বলে, “ক্লাউড খুব দ্রুত বিগ কম্পিউটিংয়ের বিশ্ব বদলে দিচ্ছে। গ্রাহকদের চাহিদামতো বড় কাজগুলো পরিচালনায় দরকারি অবকাঠামো দিচ্ছে।”
“সাইকেল কম্পিউটিং-কে কেনা অ্যাজিউর গ্রাহকদের এইচপিসি ও অন্যান্য বিগ কম্পিউটিং ক্ষমতাগুলোর ব্যবহার সহজ করতে সহায়তা করবে। সেইসঙ্গে এটি গ্রাহকদের ক্লাউড ব্যবহার ত্বরান্বিত করবে।”
কৃত্রিম বুদ্ধিমত্তা ও ইন্টারনেট অফ থিংস-এর ক্ষেত্রে গ্রাহকরা উন্নতি দেখতে দেখতে পাচ্ছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
মাইক্রোসফটের পোস্টে আরও বলা হয়, “গ্রাহকরা যেহেতু আরও দ্রুততা দেখতে চাচ্ছেন, তাদের কাজের চাপ সামলাতে আরও কার্যকরী উপায় দরকার।”