
মেয়ের জন্য ভবিষ্যৎ পৃথিবীকে সুন্দর করে গড়ে তুলতে চ্যারিটির কথা ঘোষণা করেছিলেন জুকারবার্গ দম্পতি। তারই প্রথম পদক্ষেপ হিসেবে ফেসবুকের ৯.৫০ কোটি ডলারের শেয়ার বিক্রি করলেন মার্ক জুকারবার্গ। চ্যান জুকারবার্গ ফাউন্ডেশনের তরফে এই শেয়ার বিক্রি করা হয়েছে। ট্যাক্স বাদ দিয়েও এই শেয়ার বিক্রি করে এসেছে ৮.৫ কোটি ডলার। ২০১৮ সাল থেকে প্রত্যেক বছর ১০০ কোটি ডলার দান করবেন তারা। গত ডিসেম্বরে মেয়ে ম্যাক্সিমা চ্যান জুকারবার্গের জন্মের পর মার্ক জুকারবার্গ ও স্ত্রী প্রিসিলা চ্যান জানান, আগামী দিনে বিশ্বজুড়ে শিশুরা যাতে সমান অধিকার পায়, তার জন্য তারা ফেসবুকের ৯৯ শতাংশ শেয়ার দান করে দেবেন। এই উদ্যোগের নাম দেয়া হয় “Chan Zuckerberg Initiative”. সেইসঙ্গে তারা আরো জানান, একটি নয়া ফাউন্ডেশন তৈরি করা হচ্ছে যার মাধ্যমে শিক্ষা, চিকিৎসা-সংক্রান্ত বিষয়ে নজর দেয়া হবে।