'ওয়ার্ল্ড অ্যাট নাইট' আয়োজিত পৃথিবী ও আকাশ বিষয়ে ২০১৫-র আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী অসাধারণ কিছু ছবি।

বার্ষিক এই আলোকচিত্র প্রতিযোগিতা ষষ্ঠ বর্ষে পা দিল। রাতের আকাশের অসাধারণ প্রাকৃতিক সৌন্দর্যের প্রতি মানুষকে আকৃষ্ট করা এবং পাশাপাশি কীভাবে আলোক-দূষণের শিকার হচ্ছে এই প্রাকৃতিক বৈচিত্র্য তা তুলে ধরাই এই প্রতিযোগিতার মূল উদ্দেশ্য। আমেরিকার অরিগনে ক্রেটার ন্যাশানাল পার্কের ওপর ছায়াপথ ও চাঁদের আলোয় মাখা আকাশের এই ছবিটি তুলেছেন বেন কফম্যান।

প্রতিযোগিতার থিম ছিল ''রাতের আকাশের তাৎপর্য'' এবং ছবিগুলো বিচার করা হয়েছিল দুটো বিভাগে : ''রাতের আকাশের সৌন্দর্য'' এবং ''আলোর বিপরীতে''। চিনের ঝউ ইয়ানানের তোলা এই ছবিটিতে রয়েছে চংকিং শহরের মাথায় চন্দ্রগ্রহণের একটি মূহুর্ত। এখানে দেখা যাচ্ছে শহরের মাথায় রক্ত-লাল চাঁদ গ্রহণে পড়ে ধীরে ধীরে গ্রাস হয়ে যাচ্ছে।

শহরের কৃত্রিম আলোর বিপরীতে রাতের আকাশের এই ছবিটি তুলেছেন রুশ আলোকচিত্রী ইভগেনি ত্রিস্কো। রাশিয়ার পিয়াতিগোরস্ক্ শহরে এই ছবিটি তোলেন তিনি।

*

إرسال تعليق (0)
أحدث أقدم