রিকশাভ্যানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সঙ্গী ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ও তার স্ত্রী-সন্তানরা। শেখ হাসিনা এখন রয়েছেন পৈত্রিক এলাকা গোপালগঞ্জে, সেখানেই নাতি-নাতনিদের এলাকা ঘুরে দেখাচ্ছেন তিনি- ছবি: পিআইডি
বসেছেন রিকশাভ্যানে, নাতিকে কোলে নিয়ে, ঘুরছেন নিজের শৈশব স্মৃতির স্থানগুলো- গোপালগঞ্জের টুঙ্গীপাড়ায় এইভাবে দেখা গেল প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে।
শুক্রবার পিআইডির পাঠানো একটি ছবিতে সরকার প্রধানকে রিকশাভ্যানে ঘুরতে দেখা যায়। একই রিকশা ভ্যানে ভাগ্নে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার স্ত্রী পেপপি সিদ্দিক, মেয়ে লীলা ও ছেলে কাইয়ুজও ছিলেন।
রাদওয়ানের ছেলেটিকে কোলে নিয়ে হাস্যোজ্জ্বল শেখ হাসিনা বসেন ভ্যানের সামনের দিকে, অন্য পাশে রাদওয়ান। পেছন দিকে বসেন রাদওয়ানের মেয়ে ও বিদেশিনী স্ত্রী।
শীতের সকালে ভ্যানে পৈত্রিক এলাকায় রিকশা ভ্যানে চেপে প্রধানমন্ত্রীর এই ভ্রমণের সময় নিরাপত্তার দায়িত্বে থাকা রক্ষীদেরও আশপাশেই দেখা গেছে।