প্রাণে বেঁচে গেলেন ছাত্রলীগের সাবেক সভাপতি সোহাগ

মহান আল্লাহ্‌র অশেষ রহমতে অল্পেরজন্য রক্ষাপেলেন বাংলাদেশ ছাএলীগের সাবেক সফল সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ তিনি সহ তারসফর সংগী সবাইসুস্থ আছেন

ঢাকা-মাওয়া মহাসড়কে সড়ক দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগ।

সোমবার দুপুর দেড়টার দিকে শ্রীনগর উপজেলার মাশুরগাও ফেরিঘাট এলাকায় তাকে বহনকারী ব্যক্তিগত গাড়ির সঙ্গে বিপরীতমুখী ডিএম পরিবহনের একটি বাসের মুখোমুখি সংঘর্ষ হয়।

এতে তার গাড়ির সামনের অংশ দুমড়ে মুচড়ে যায়। তবে ছাত্রলীগের সাবেক সভাপতি এইচ এম বদিউজ্জামান সোহাগের শরীরে কোনো আঘাত লাগেনি।

দুর্ঘটনার পর তিনি যুগান্তরকে টেলিফোনে জানান, আমি আল্লাহর রহমতে অক্ষত আছি। আমার সঙ্গে থাকা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি রকিবুল ইসলাম শাওন ও ছাত্রনেতা বাদশা সামান্য আহত হয়েছে।

এদিকে সাবেক ছাত্রলীগ সভাপতির দুর্ঘটনার খবরে ঘটনাস্থলে যান উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ওয়াহিদুর রহমান জিঠু, সাবেক সাধারণ সম্পাদক পনির, যুবলীগের সহ-সভাপতি মুরাদ, ছাত্রলীগ নেতা সাব্বির, জাকিরসহ ছাত্রলীগের অন্যান্য নেতৃবন্দ।

*

Post a Comment (0)
Previous Post Next Post