'ওয়ার্ল্ড অ্যাট নাইট' আয়োজিত পৃথিবী ও আকাশ বিষয়ে ২০১৫-র আন্তর্জাতিক আলোকচিত্র প্রতিযোগিতায় বিজয়ী অসাধারণ কিছু ছবি।
বিশ্বের বিভিন্ন দেশের পেশাদার ও অপেশাদার আলোকচিত্রীর তোলা প্রায় এক হাজার ছবির মধ্যে থেকে দশটি ছবি ওয়ার্ল্ড অ্যাট নাইটের পৃথিবী ও আকাশ আন্তর্জাতিক প্রতিযোগিতায় সবসেরা মনোনীত হয়েছে। সার্বিকভাবে বিজয়ী হয়েছে দক্ষিণ আফ্রিকার এরিক নাথানের তোলা 'টেবল্ মাউন্টেন-এর মাথায় তারাদের সমাবেশ' শীর্ষক এই ছবিটি।
