এখন থেকে অনলাইনেই জাতীয় পরিচয়পত্রের যাবতীয় কাজ সম্পন্ন করা যাবে। জাতীয় পরিচয়পত্র সংশোধন, নতুন ভোটার হিসেবে নিবন্ধন আবেদন, হারিয়ে যাওয়া বা নষ্ট হওয়া পরিচয়পত্র নতুন করে তোলা, ছবি বা স্বাক্ষর পরিবর্তনের আবেদন সবকিছু হবে এখন এক ক্লিকেই।
নির্বাচন কমিশনের http://services.nidw.gov.bd এই ওয়েবসাইটে গিয়ে এখন ঘরে বসেই সবকিছু করতে পারবেন ইন্টারনেট ব্যবহারকারীরা। পাশাপাশি বিদ্যমান প্রক্রিয়াও অব্যাহত থাকবে।
২৫শে ফেব্রুয়ারি বুধবার নির্বাচন কমিশন সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে আনুষ্ঠানিক ভাবে এর উদ্বোধন করেছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিব উদ্দিন আহমেদ।
যে সব সেবা পাওয়া যাবে...
২০১৩-২০১৪ সালের হালনাগাদে ভোটার নিবন্ধন হয়েছেন কিন্তু জাতীয় পরিচয় পত্র পাননি?
যারা ২০১৩-২০১৪ সালের হালনাগাদে কর্মসূচীর মাধ্যমে ভোটার হিসাবে নিবন্ধন হয়েছে কিন্তু জাতীয় পরিচয় পত্র নম্বর পাননি তারা জাতীয় পরিচয় বিবরণী জানতে “ভোটার তথ্য” মেনুতে গিয়ে আপনার কাছে রক্ষিত ফর্ম নম্বর (রশিদ ফর্ম) এবং আপনার জন্ম তারিখ ও ক্যাপচা প্রদানের মাধ্যমে আপনার জাতীয় পরিচয় পত্র নম্বর টি জেনে নিন অত:পর “রেজিষ্টার” মেনুতে গিয়ে প্রয়োজনী তথ্য দিয়ে অন-লাইন সেবার জন্য রেজিষ্টেশন সম্পন্ন করুন।পরবর্তীতে “লগইন” মেনুতে গিয়ে আপনার ইউজার পাসওয়ার্ড দিয়ে লগইন করে “পরিচয় বিবরণী” মেনুতে গিয়ে আপনার পরিচয় বিবরণী দেখুন।
